kolkata

2 years ago

Governor: জমা জলের খোঁজে শুক্রবারও সমীক্ষায় ডেপুটি মেয়র

Deputy mayor also conducted a survey on Friday in search of accumulated water
Deputy mayor also conducted a survey on Friday in search of accumulated water

 

কলকাতা, ২২ সেপ্টেম্বর: পুজোর আগে কার্যতই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গি। জেলায় জেলায় ক্রমশই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা তো বটেই, কলকাতাতেও লাগামছাড়া থাবা বসিয়েই চলেছে ডেঙ্গি।

পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ফের পথে নামলেন পুরসভার ডেপুটি মেয়র। ডেঙ্গি মোকাবিলায় সচেতনা প্রচারে যান। এদিন কলেজ স্ট্রিটে বর্ণপরিচয় মার্কেটে উপস্থিত হন অতীন ঘোষ।

পুজোর আগে কলকাতায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গি মোকাবিলায় পথে নেমেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। বৃহস্পতিবার তিনি স্থানীয় কাউন্সিলারকে সঙ্গে নিয়ে আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙা রেল কলোনি কার্যত মশার আঁতুড়ঘর। সম্প্রতি তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারকে নিয়ে এলাকা পরিদর্শণে যান ডেপুটি মেয়র। তাঁর অভিযোগ, রেলকে বারবার বলা সত্ত্বেও কাজ হয়নি। গোটা এলাকাজুড়ে ঝোপঝাড় থেকে জমা জলে গোটা এলাকা হয়ে উঠেছে ডেঙ্গির আঁতুড়ঘর। এলাকায় এডিস মশার লার্ভা সহ জলের নমুনা রেলের কর্মী-অফিসারদের সামনে নিজেই তুলে ধরেছিলেন কেএমসি-র ডেপুটি মেয়র। যার পরে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি, ডেপুটি মেয়র অতীন ঘোষের হুঁশিয়ারি, কাজ না হলে পুরসভাই কামারডাঙা রেল কলোনি পরিস্কার করে রেলের কাছে টাকা দাবি করবে।


You might also like!