Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Tathagata Roy: বুদ্ধবাবু নিয়ে ফের প্রতিক্রিয়া তথাগত রায়ের

Tathagata Roy (File Picture)
Tathagata Roy (File Picture)

 

কলকাতা, ২ আগস্ট: বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে বিভিন্ন দলের নেতৃবৃন্দের মধ্যে বিতর্কের মাঝে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় টুইটারে লিখলেন, তিনি পরিস্থিতি বোঝেননি।

তথাগতবাবু লিখেছেন, “আবার বলছি: বামপন্থী হয়ে মিটিং, মিছিল, অবরোধ, ঘেরাও, ধর্মঘট, বনধ, খুন, জখম এই সব করা যায়। পশ্চিমবঙ্গের ভাল করা যায় না। করতে গেলে নন্দীগ্রামের গুলিচালনা, তাপসী মালিকের ধর্ষণ-হত্যার মতো ঘটনা ঘটে যায়। বুদ্ধবাবুর অসুস্থতার মধ্যেও বলতে বাধ্য হচ্ছি, এই কথাটা তিনি বোঝেন নি।”

নিরুপম বসাক নামে এক ব্যক্তি টুইটারে লিখেছেন, “বুদ্ধদেববাবু যদি মঞ্চের বাইরে গুপ্তচর বা গোপন ক্যামেরায় নজরদারি করতেন তাহলে মিথ্যা কথা শিল্পীর সব ভেল্কি ধরা পড়ে যেত,বা যে সময় মঞ্চের গ্রীন রুমে ভোজনে যাচ্ছে তখন কিছু ইঁদুর ছেড়ে দিলে ইঁদুরের উৎপাতে সব ভেল্কি ধরা পড়ে যেত।এর থেকে প্রমানিত বুদ্ধদেববাবু কূটনীতিক নয়। উনি তো কবি।”

নিরুপমবাবুর ভাষায়, “আসলে বুদ্ধবাবু হলেন বুদ্ধু বাবু।ওনার যদি বুদ্ধি থাকত তাহলে কালীঘাটের মিথ্যা কথা শিল্পী ২৭ দিন প্রীতি ভোজমূলক অনশন করতে পারতেন না। আর বাইরে ভজন গাইত না দিদি-মা -মাটি মানুষের জন্য অভুক্ত আমরন অনশন করছেন। প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সী সংবাদ চ্যানেলে বলেছিলেন আমরা খাবার দিতে যেতাম।”এই মন্তব্যের প্রেক্ষিতে তথাগতবাবুর উপরের মন্তব্য।


You might also like!