কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত ভোটের দামামা বেজে উঠেছে রাজ্যে, শাসক  বিরোধী সকলেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে যে যার গড় সামলাতে, মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ তৃণমূলকে পঞ্চায়েত ভোটে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য নির্বাচন কমিশন। 

শুভেন্দুর অভিযোগ কমিশনের তরফে দেওয়া একটি ভোটার সংক্রান্ত খসড়া নিয়ে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গত ১৮ অক্টোবর ‘রিজার্ভেশন রোস্টার’ বের করেছে কমিশন। তাতে কোন আসন মহিলা এবং কোন আসন তফশিল জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত থাকবে, তার একটা খসড়া বের করেছে। শুভেন্দুর অভিযোগ করেছেন, এই খসড়া তৈরি হয়েছে নিয়ম-বহির্ভূত ভাবে। স্থানীয় ভাবে সমীক্ষা না করে তৃণমূল নেতা এবং সরকার-ঘনিষ্ঠ আমলাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খসড়াটি তৈরি হয়েছে। আবার এই খসড়ার বিরুদ্ধে অভিযোগ জানানোর সময় এবং সুযোগ নিয়েও অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিধায়ক। তার দাবি এই ‘ড্রাফট সার্ভে’ বাদ দিয়ে নতুন করে সমীক্ষা করতে হবে। আর তা না হলে তিনি আদালতে যাবেন। বিজেপি নেতা বলেন, ‘‘তৃণমূলের ব্লকের নেতা, যারা একশো দিনের কাজের টাকা চুরি করেছেন, তাঁদের সঙ্গে মিলে বিডিওরা ‘ড্রাফট পাবলিকেশন’ করেছেন। একে চূড়ান্ত করলে আমি আদালতের দ্বারস্থ হব।’’ 

 কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছে-‘‘সকাল ১১টা ১৫ মিনিটে আমি অবজেকশন জানাতে এসেছিলাম। দেখলাম কমিশনারও নেই, সচিবও নেই। গ্রুপ ডি-র কর্মীর কাছে রিসিপ্ট করলাম। এই হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থা!’’ 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…