Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Sujaykrishna ED office possibility face to interrogation: ইডি দফতরে সুজয়কৃষ্ণ 'ঘনিষ্ঠ', মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

Kalighater Kaku (File Picture)
Kalighater Kaku (File Picture)

 

কলকাতা, ৯ জুন: ইডির ডাকে সাড়া দিয়ে শুক্রবার নির্ধারিত সময়ে কলকাতায় ইডির দফতরে হাজিরা দিলেন সুজয়কৃষ্ণ ভদ্রের ঘনিষ্ঠ রাহুল বেরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য মিলছে বলে ধারণা তদন্তকারীদের।আগেই রাহুলের বাড়িতে তল্লাশি চালায় ইডি। দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এবার শুক্রবার রাহুল হাজিরা দিলেন ইডির দফতরে। সূত্রের খবর, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে।নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত চলছে। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে। তাঁর তিনটি কোম্পানির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এছাড়াও নজরে সুজয়কৃষ্ণের ঘনিষ্ঠদের ৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

সুজয়কৃষ্ণের সূত্র ধরেই বহু আগে রাহুল বেরার হদিশ পেয়েছিল ইডি। বিষ্ণুপুরের বাসিন্দা ওই যুবক পেশায় সিভিক ভলান্টিয়ার। তাঁর সঙ্গে নাকি যোগ ছিল কালীঘাটের কাকুর। অভিযোগ, এই সিভিক ভলান্টিয়রের মাধ্যমে সুজয়কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতির একাধিক নথি লোপাটের চেষ্টা করেছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…