Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Shatarup Car Controvercy : ২২ লাখি গাড়ি কিনেছি, টাকার উৎস জানালেন শতরূপ

Shatarup Ghosh , Kunal Ghosh
Shatarup Ghosh , Kunal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘোষ বনাম ঘোষের তরজা একেবারে জমে উঠেছে, তৃনমূলের মুখপাত্র কুণাল ঘোষ সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানান সিপিএম নেতা শতরূপ যার সম্পত্তি মূল্য ২লাখ টাকা তিনি না কি ২২ লাখ টাকার এক বিলাসবহুল গাড়ি কিনেছেন, আর সে নিয়েই প্রশ্ন পাল্টা প্রশ্ন চলতে থাকে। তবে এবার জবাব  দেওয়ার পালা ছিল শতরূপ ঘোষের।

আলিমুদ্দিন স্ট্রিট থেকে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের প্রশ্নের জবাব দিলেন তিনি। ২২ লাখের গাড়ি যেতিনিকিনেছেন তা ও স্বীকার করলেন, সাথে জানালেন এই বিপুল পরিমান টাকার উৎস ও, তিনি জানান, গাড়ি কেনা হয়েছে তাঁর নামে। কিন্তু ওই গাড়ির দাম দিয়েছেন তাঁর বাবা শিবনাথ ঘোষ। সিংহভাগ খরচই করা হয়েছে চেকের মাধ্যমে। কিছু টাকা নগদেও দেওয়া হয়েছে। সাংবাদিকদের সামনে খরচের রসিদ দেখিয়ে পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রকাশ করেছেন সিপিএম নেতা। কবে, কোন ব্যাঙ্ক থেকে কত টাকা খরচ করা হয়েছে, তা-ও জানিয়েছেন। হিসাব দিয়েছেন বাবার ফিক্সড ডিপোজিটে সঞ্চিত অর্থেরও। শতরূপের বক্তব্য, এর পরেও গাড়ির খরচের বিষয়ে কোনও অনিয়ম চোখে পড়লে শাসকদল আইনি পদক্ষেপ করতেই পারে।


You might also like!