Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Mamata Banerjee : দ্বিতীয় সাম্মানিক ডি লিট মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ৬ ফেব্রুয়ারি  : দ্বিতীয় সাম্মানিক ডি লিট পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে এই সম্মান দিচ্ছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সোমবার তাঁকে ডি লিট দেওয়া হবে।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নানা পুরস্কার ও সম্মান পেয়েছেন। এমনকী বিদেশ থেকেও একাধিকবার ডাক পেয়েছেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তা গ্রহণ করতে আগেই সম্মতি দিয়ে রেখেছিলেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

মুখ্যমন্ত্রীকে কয়েক মাস আগেই চিঠি দিয়ে ডি লিট দেওয়ার প্রস্তাবটি পাঠিয়েছিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানেই সাম্মানিক ডি লিট দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এই চিঠি হাতে পাওয়ার পর সাম্মানিক ডি লিট নিতে সম্মতি জানিয়েছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট দিয়েছিল। তা নিয়ে বিতর্কে জল কম ঘোলা হয়নি। এবার কতটা প্রতিক্রিয়া হয়, তা দেখতে অনেকেই আগ্রহী।


You might also like!