kolkata

2 years ago

Vidyasagar Setu: পুজোর পরই দ্বিতীয় হুগলী সেতুর মেরামতির কাজ! এইচআরবিসিকে চিঠি পাঠাল কলকাতা পুলিশ

Vidyasagar Setu (File Picture)
Vidyasagar Setu (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নভেম্বর থেকে দ্বিতীয় হুগলী সেতুর মেরামতির কাজ শুরু করতে তৎপর প্রশাসন। সেক্ষেত্রে সেতুর একাংশ বন্ধ থাকবে। সেতুর রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত এইচআরবিসির তরফে এই কাজের জন্য অন্তত ৪ মাস ধার্য করা হয়েছে। তবে সেতুকে আবার নিজের ছন্দে ফিরিয়ে আনতে ৮ মাস আংশিক বন্ধ রাখতে হতে পারে দ্বিতীয় হুগলী সেতু। 

তবে শহরের অন্যতম ব্যাস্ততম এই সেতুতে গড়ে ৯০ হাজারের আসেপাশে যান চলাচল করে। মেরামতির জন্য আট মাস বন্ধ রাখলে যান নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। তাছাড়া নভেম্বরের মাঝে কালীপুজো থেকে শুরু করে ক্রিসমাসসহ উৎসব লেগেই থাকবে। এইচআরবিসির পরিকল্পনা, যেমন কবে থেকে কাজ শুরু হবে? কোন অংশে আগে কাজ হবে? এই সবের একটা ব্লু প্রিন্ট হাতে পেতে চাইছে কলকাতা পুলিশ। এই নিয়ে কলকাতা পুলিশের তরফে চিঠিও প্রেরণ করা হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এইচআরবিসি এবং পুলিশকর্তাদের মধ্যে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। 

You might also like!