Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Basirhat Robbery : বসিরহাটে ডাকাতির ছক ভেস্তে দিয়ে চার দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

Police Arrest (symbolic picture)
Police Arrest (symbolic picture)

 

বসিরহাট, ২৫ সেপ্টেম্বর : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার পিফা এলাকায় বুধবার ভোররাতে পুলিশের অভিযানে চার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বসিরহাট থানার পুলিশ আধিকারিক রক্তিম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে টহলরত পুলিশ দল এই অভিযানে সফল হয়। গ্রেফতার হওয়া দুষ্কৃতীরা এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল বলে জানা গিয়েছে। পুলিশ এদের কাছ থেকে দুটি দেশি পিস্তল ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

তিন অভিযুক্তের বাড়ি হাড়োয়া থানার এলাকায় এবং একজনের বাড়ি মাটিয়া থানার অন্তর্গত। পুলিশের খাতায় এদের নামে বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি, খুন ও অন্যান্য অপরাধের একাধিক অভিযোগ রয়েছে। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের গতিবিধি নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল এবং গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

You might also like!