Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

SFI: রাতভর অবস্থান, ঝড়-বৃষ্টিতে কলেজ স্কোয়্যারে এসএফআইয়ের জমায়েত

Sfi gathering
Sfi gathering

 

কলকাতা, ২৬ মে  : নয়া জাতীয় শিক্ষানীতি বা এনইপি এবং ইউজিসির সাম্প্রতিক সার্কুলার, বাতিল-সহ শিক্ষাক্ষেত্রের উপর লাগাতার আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। সারা রাত কলেজ স্কোয়্যারে চলে অবস্থান বিক্ষোভ। শুক্রবারও এই অবস্থান চলছে ৷

শুক্রবারও বাম ছাত্রসংগঠনের বিক্ষোভ মঞ্চে এসে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেবেন কিছু বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী, গণআন্দলনের কর্মীরা ৷ অবস্থান মঞ্চে ছাত্র নেতৃত্বের বক্তব্যে উঠে আসছে ‘শিক্ষার সাম্প্রদায়িকীকরণ, লাগামহীন বেসরকারিকরণ, সিলেবাস বিকৃতি’-সহ নানা প্রসঙ্গ৷ এই মঞ্চ থেকে বিজেপি সরকারের চাপিয়ে দেওয়া এই শিক্ষানীতির বিরুদ্ধে আগামী দিনে ছাত্র-গবেষক-শিক্ষক-শিক্ষাকর্মী-অভিভাবক-সহ সমাজের বৃহত্তর অংশকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছে এসএফআই৷ আরও বৃহত্তর পরিসরে আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়েছে এসএফআইয়ের নেতৃত্ব৷

এর আগে বৃহস্পতিবার কলেজ স্কোয়্যারে এসএফআইয়ের অবস্থান শুরু হয় দুপুরে৷ ছাত্রদের মিছিল ওই এলাকা পরিক্রমা করে৷ এরপর সেই বিক্ষোভে বিভিন্ন জেলার ছাত্র আন্দোলনের কর্মীরা সামিল হয়৷ ওই দিন অবস্থানে বক্তৃতা দেন অভিনেতা চন্দন সেন, শিক্ষাবিদ পবিত্র সরকার, কবি মন্দাক্রান্তা সেন, শিক্ষাবিদ অম্বিকেশ মহাপাত্র, অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য প্রমুখ বিশিষ্টজন৷

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…