কাটমানি নিয়ে মুখ খোলায় ওসিকে শোকজ, কারণ ব্যখ্যা কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ২৮ অক্টোবর  : কাটমানি নিয়ে মুখ খোলায় বড়ঞা থানার ওসিকে শোকজ করেছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার। ‘প্রকাশ্যে কেন এই ধরনের মন্তব্য?’, বড়ঞার ওসি সন্দীপ সেনের জবাব তলব এসপি-র। এ নিয়ে বিতর্ক উঠলেও সিদ্ধান্তের সমর্থন করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

উল্লেখ্য, দিন কয়েক আগেই কালীপুজো উপলক্ষে এলাকার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুর্শিদাবাজের বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। অনুষ্ঠান মঞ্চ থেকেই এলাকার বেহাল রাস্তা প্রসঙ্গে বলতে গিয়ে কাটমানি-অভিযোগে সরব হন ওসি। কাটমানি ভাগাভাগি করে নিতে গিয়েই সাধারণ মানুষের কাজে পর্যাপ্ত টাকা ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ তোলেন ওসি সন্দীপ সেন।

ওসির এই মন্তব্যের ভিত্তিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পুলিশ আধিকারিকের এহেন মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়। মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানিয়েছিলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন। কয়েকদিনের মধ্যেই পদক্ষেপ করলেন পুলিশ সুপার। শোকজ করা হয়েছে বড়ঞা থানার ওসি সন্দীপ সেনকে। ওসি ইতিমধ্যেই শোকজের জবাব দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনও প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।

এই প্রসঙ্গে কুণাল ঘোষ ওসির মন্তব্য সমর্থন করে শুক্রবার বলেন, "রাজ্যের শাসক দল তৃণমূল মনে করে, বরাদ্দ হওয়া টাকার ১০০ শতাংশই উন্নয়নের কাজে ব্যবহার হওয়া উচিত। তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তা-ই মনে করে। বরাদ্দ টাকা সার্বিক ভাবেই উন্নয়নের কাজে ব্যবহার হওয়া উচিত। ওসি যা বলেছেন, তা মুখ্যমন্ত্রী এবং সরকারেরই কথা। তবে এসপি প্রশাসনিকভাবে সঠিক ব্যবস্থাই নিয়েছেন।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…