Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Kolkata Metro Railways : 'কবি সুভাষ' থেকে 'হেমন্ত মুখার্জি', নতুন লাইনে মেট্রো চলবে ফেব্রুয়ারিতেই

Kolkata Metro
Kolkata Metro

 

কলকাতা, ৭ ফেব্রুয়ারি  : জোকা-তারতলার পর এবার মেট্রো চলবে রুবির মোড় অর্থাৎ রবির মোড় পর্যন্ত। চলতি মাসেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাচ্ছে।

রুবি মোড়ের মেট্রো স্টেশনটির নাম হেমন্ত মুখার্জী স্টেশন। কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে মঙ্গলবারই অনুমতি মেলে। সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটি এই করিডরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন। তারপরই অনুমতি মিলল। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার অরুণ অরোরার সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন। মেট্রো সূত্রে জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই করিডরের কাজ চলছে।

এই করিডরে আপাতত রুবি পর্যন্ত মেট্রো চালু হবে। ক্রমে এই কাজ শেষ করা হবে। ধাপে ধাপে মেট্রো স্টেশনগুলির বাকি কাজ শেষ হলেই গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। কলকাতার দক্ষিণের বাসিন্দারা এর ফলে বিশেষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। আপাতত ৫ কিলোমিটার মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে।বিমানবন্দর পর্যন্ত এই লাইনটি হল কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। অরেঞ্জ লাইনে আপাতত জোকা-তারাতলা পার্পল লাইনের ধাঁচেই পরিষেবা শুরু হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ এই লাইনে থাকবে এক রেক এক প্লাটফর্ম পরিষেবা।

You might also like!