Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Metro service again disrupted : এসি মেট্রো বিকল হয়ে ফের বিভ্রাট, অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের

Metro service again disrupted
Metro service again disrupted

 

কলকাতা, ২৯ আগস্ট : আবারও মেট্রো বিভ্রাটের জেরে চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হল যাত্রীদের। সোমবার সকালে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোয় যাত্রাপথে ক্রমাগত বিভ্রাট দেখা দিতে থাকে। বেলগাছিয়া স্টেশন পার করার সময়ই বিকল হয়ে পড়ে এসি মেট্রো। এরপর বারবার আটকে যেতে থাকে মেট্রো। শ্যামবাজার স্টেশনে মেট্রো থামতেই স্টেশনে নেমে বিক্ষোভে দেখাতে থাকেন যাত্রীরা।

বিক্ষোভের জেরে বিকল্প মেট্রোর ব্যবস্থা করে মেট্রো কর্তৃপক্ষ। সেই মেট্রোতে করে যাত্রীরা ফের রওনা দেন। কিন্তু অফিস টাইমে এত বিলম্বের জেরে ব্যাপক ভিড় দেখা দেয় মেট্রো স্টেশনগুলিতে। মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে মেট্রোয় চড়তে যাত্রীদের যথেষ্ট বেগ পেতে হয়। অনেক সময় পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…