Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Weather Forcast:বৃষ্টির সৌজন্যে পারদ নামল কিছুটা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২ আগস্ট : বৃষ্টির সৌজন্যে পারদ কিছুটা নামল কলকাতায়, তবে স্বাভাবিকের নীচে এখনও নামেনি। যদিও স্বস্তি ফিরেছে। এরই পাশাপাশি বৃষ্টি হয়েই চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার সকালেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কলকাতা লাগোয়া বিভিন্ন জেলায়, মাঝেমধ্যে আবার রোদ-বৃষ্টির মধ্যে খেলাও হয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বইতে পারে দমকা হাওয়া। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাবেই ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দু’একটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের দু’একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।



You might also like!