kolkata

2 years ago

Kunal Ghosh Firhad Hakim : মেয়র ফুল মানেই ফুল টাইম জব! তবে কি মেয়রকে খোঁচা কুনালের?

Firhad Hakim & Firhad Hakim (File Picture)
Firhad Hakim & Firhad Hakim (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'নবীন-প্রবীণ' তত্ত্ব নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে তৃণমূল মহলে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যু নিয়ে মুখ খুলেছিলেন। সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের থেকে ভিন্ন অবস্থান নেন তৃণমূলের অন্যতম শীর্ষনেতা ফিরহাদ হাকিম। 

এবার নবীন-প্রবীণ বিতর্কের মধ্যে ফের মাথা চাড়া দিয়ে উঠল 'এক ব্যক্তি, এক পদ' বিতর্ক। তৃণমূল মুখপাত্র বলেন, 'পুরমন্ত্রী হিসেবে রাজ্যের সব পুরসভা ফিরহাদ হাকিমের হাতে। তিনি কী সব পুরসভায় সময় দিতে পারছেন? সব পুরসভার সমস্যার কথা শুনতে পারছেন? কলকাতা পুরসভার দায়িত্ব সামলে তাঁকে রাজ্যের পুরসভাগুলির জন্য কিছু সময় রাখতে হচ্ছে।'

কলকাতার মেয়র পদ 'ফুল টাইম জব' (পূর্ণ সময়ের কাজ) সেকথাও মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণাল বলেন, 'কলকাতার মেয়র ফুল টাইম জব এটা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন, সেটা আমরা সবাই মেনে নেব।'

You might also like!