Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Manik Bhattacharya : আদালত থেকে জেলে যাওয়ার পথে হেফাজতেই আহত মানিক ভট্টাচার্য

Manik Bhatterjee
Manik Bhatterjee

 

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। পথে বিপদ। পুলিশের গাড়ি আচমকা ব্রেক কষায় পড়ে গেলেন বিধায়ক। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মুখে এবং বুকে চোটও পেয়েছেন তিনি।

মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে শুনানি ছিল মানিকবাবুর। স্কুল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি সেখানে উপস্থিত হয়েছিলেন। এমনকি বিচারক এজলাস ছেড়ে বেরোনোর পর, তাঁর হতাশার কথাও জানান। বলেন, ‘‘আর কত জ্বলব আমি। আমার সামাজিক সম্মান নষ্ট হয়ে যাচ্ছে।’’

পরে তাঁর লন্ডনের বাড়ি নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের ব্যাখ্যাও দেন। বলেন, ‘‘লন্ডনে যদি আমার বাড়ি থাকে তবে আমাকে ফাঁসি দেওয়া হোক।’’ এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে আদালত থেকে বেরিয়ে যান পলাশিপাড়ার বিধায়ক। পুলিশের গাড়িতেই জেলের দিকে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঘটনাটি ঘটে তখনই পুলিশের গাড়ির ভিতরে আহত হন মানিকবাবু।

মঙ্গলবার তাঁকে কিছুটা মেজাজ হারাতেও দেখা যায়। সাংবাদিকদের লক্ষ্য করে প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি বলেছিলেন, ‘‘আমার লন্ডনে বাড়ি নেই, বাড়ি নেই, বাড়ি নেই।’’ তার পর আদালত চত্বর থেকেই তাঁকে নিয়ে পুলিশের গাড়ি রওনা হয় জেলের উদ্দেশে। তবে জেলে ঢোকার আগেই ঘটে বিপত্তি। পুলিশের গাড়িটি আচমকা ব্রেক কষায় ধাক্কা লাগে মানিকবাবুর। আঘাতও পান পলাশিপাড়ার বিধায়ক।


You might also like!