Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Mamata Banerjee: বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও, অভিষেককে শুধরে দিলেন মমতা

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

কলকাতা, ২১ জুলাই: রাজ্যের বিভিন্ন ব্লকে সমস্ত বিজেপি নেতার বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাক বদলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তৃণমূলের শ্রদ্ধাদিবসে শহিদের মঞ্চ থেকে সারা রাজ্যে, জেলায় জেলায়, ৩৪১ ব্লকে সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ অগাস্ট সকাল ৬টা থেকে কর্মসূচি শুরুর ডাক দেন তৃণমূল সেকেন্ড-ইন-কম্যান্ড।

অভিষেক বলেন, ব্লক থেকে শুরু করে বুথ, সব স্তরে যত বিজেপি নেতা আছে আপনাদের এলাকায়, একটা তালিকা তৈরি করুন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষের পরই বলতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অভিষেক বলেছে গোটা রাজ্য, আমি বলব ব্লকে করতে। বুথ হিসেবে নয়। আর যার বাড়ি ঘেরাও করবে বাড়ি থেকে ১০০ মিটার দূরে করবে। যাতে বাড়ির লোকের অসুবিধা না হয়। যাতে কেউ বলতে না পারে তাঁকে অবরুদ্ধ করা হয়েছে। এটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ। সেভাবেই যেন করা হয়।"

মমতার এই নির্দেশ মেনে নেন অভিষেক পরে বলেন, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাড়ি ঘেরাও করুন। তবে বাড়িতে বয়স্ক কেউ থাকলে, ছেড়ে দেবেন। শান্তিপূর্ণভাবেই সবটা করতে হবে। ৫ অগস্ট গণঘেরাও কর্মসূচির ঘোষণা নেত্রীর অনুমতি নিয়ে করলাম। তবে কোথাও কারোর গায়ে হাত দেবেন না।


You might also like!