Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

ED wants to take custody of Sujoy Bhadra: ব্যাঙ্কশাল আদালতে তোলা হল কালীঘাটের কাকুকে, হেফাজতে নিতে চায় ইডি

Kalighater kaku (Symbolic Picture)
Kalighater kaku (Symbolic Picture)

 

কলকাতা, ৩১ মে:  শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে ইডি গ্রেফতার করেছে ৷ বুধবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হল ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে গ্রেফতার হন সুজয় কৃষ্ণ ভদ্র ৷ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলির সংগঠনের নেতা তাপস মণ্ডলকে জেরার সময় উঠে এসেছিল কালীঘাটের কাকুর নাম ৷ পরে নিয়োগ দুর্নীতি মামলায় সামনে এসেছে গোপাল দলপতির ৷ এরপর আদালত চত্বরে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম নেন ৷ দীর্ঘ জিঞ্জাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।

এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজয়কৃষ্ণ ভদ্রকে সিবিআই তলব করেছিল ৷ প্রথমে আলিপুর এবং পরের দফায় বেহালায় কালীঘাটের কাকুর বাড়িতে এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের ডেরায় তল্লাশি চালায় সিবিআই ৷ সিবিআইয়ের পর আসরে নামে ইডি ৷ ২০ মে সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার ফকির পাড়া রোডের ফ্ল্যাট, বাড়ি, অফিস-সহ বেশকিছু জায়াগায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷

ইডির দাবি, সুজয় কৃষ্ণ নিয়োগ দুর্নীতিতে জড়িত ৷ তার একাধিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে ৷ এছাড়া তাঁর বিপুল সম্পত্তির হদিশও পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিকে এই সম্পত্তি তাঁর আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ৷ সোমবার তাঁকে জেরা করলে অসঙ্গতি ধরা পড়ে বলে জানা গিয়েছে ৷ তারপরই কালীঘাটের কাকুকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…