kolkata

2 years ago

Ration corruption: রেশন দুর্নীতি মামলায় আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে জ্যোতিপ্রিয়কে

Jyotipriyo will be produced in the Bankshal court today in the ration corruption case
Jyotipriyo will be produced in the Bankshal court today in the ration corruption case

 

কলকাতা, ৬ নভেম্বর: রেশন বণ্টন দুর্নীতি মামলায় সোমবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে । তাকে নিজেদের হেফাজতে চাইবে ইডি ।

গত ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেদিন বিচারক ৫ নভেম্বর অবধি ইডি হেফাজতের নির্দেশ শোনাতেই কোর্টরুমে জ্ঞান হারান বালু। চেয়ার থেকে পড়ে যান তিনি। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চারদিন চিকিৎসাধীন ছিলেন মন্ত্রী। এরপর সিজিওতে নিয়ে যাওয়া হয়। ইডি হেফাজত শেষে ৬ তারিখ অর্থাৎ সোমবার ফের তাঁকে আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, রেশন-কেলেঙ্কারির তদন্তে উঠে এসেছে বেশ কিছু কোম্পানির নাম। ওই সব সংস্থায় বাকিবুর রহমানের জড়িত থাকার প্রমাণও মিলেছে। অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে আরও একটি সংস্থার হদিশ মিলেছে। যারা বাকিবুর-মডেলেই কলকাতা, হাওড়ার বিভিন্ন জায়গায় সাম্রাজ্য বিস্তার করেছে, দাবি ইডি-র। এই সমস্ত সংস্থায় রেশন দুর্নীতির কালো টাকা ঢুকেছে বলে মনে করছে ইডি। সেই সমস্ত তথ্য প্রমাণ দাখিল করে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ফের হেফাজতে নিতে আবেদন জানাবে ইডি।

এদিকে, আজ জ্যোতিপ্রিয় মল্লিকের ‘কোর্ট প্রোডাকশন’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ইতিমধ্যেই তিনি শুনিয়ে রেখেছেন, ৬ তারিখ নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। মুক্ত হবেন তিনি। আদালতে কোন বোমা ফাটান জ্যোতিপ্রিয়, নজর সেদিকেই।

You might also like!