Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Heavy rain forecast in Bengal : ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, রাত বাড়ার সাথে বাড়বে বৃষ্টির দাপট

Heavy  rain forecast in Bengal(Symbolic Picture)
Heavy rain forecast in Bengal(Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলিপুর আবহাওয়া দফতরের মঙ্গলবারের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাত থেকে বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে। বুধবার সকালেও ভারী বৃষ্টি চলবে।দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে এই পাঁচটি জেলায়। এ ছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। কয়েকটি এলাকায় বৃষ্টির পরিমাণ থাকবে ৭ থেকে ১১ সেন্টিমিটারের কাছাকাছি। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

মঙ্গলবারের পাশাপাশি বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে।বৃহস্পতিবার থেকে অবশ্য বৃষ্টির দাপট কমে যাবে। ওই দিন থেকে কোনও জেলাতেই আর বৃষ্টির পূর্বাভাস নেই।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে তা বাংলাদেশ উপকূলের কাছে পৌঁছবে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে দু’দিন ধরে বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহবিদেরা।

You might also like!