Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Nowshad Siddique : কোথা থেকে তাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা?, নওশাদ কে জবাব তলব রাজ্যের শাসকদলের

Nawsad Siddique
Nawsad Siddique

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভাঙড় কাণ্ডে পুলিশি হেফাজতের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছেন আইএসএফ বিধায়ক। এরই পালটা জবাব দিল রাজ্যের শাসকদল। কোথা থেকে তাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এল এবং বিধায়কের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনার দাবিও জানালেন ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ।


শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ফিরহাদ হাকিম ধর্মীয় ভাবাবেগ নিয়ে ছেলেখেলা করার অভিযোগ তুলে বলেন, “কোনও ধর্মগুরুকে অবমাননার ইচ্ছা তৃণমূল কিংবা পুলিশের নেই। ধর্মগুরুর চাদরের আড়ালে কেউ রাজনীতি করলে? পুলিশকে মারবেন, আগুন জ্বালাবেন তো মামলা হবে। তৃণমূলের বিরোধিতা করতে হবে বলে যা ইচ্ছা তাই করছেন।” ভোটবাক্সের কথা মাথায় রেখে নওশাদ সিদ্দিকি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন বলে অভিযোগ ফিরহাদের। তাঁর দাবি, “বিজেপির বি-টিম নওশাদ।” সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকিকে ‘ভাল মানুষ’ বলে সার্টিফিকেট দেন।


You might also like!