Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Road Accident at Behala : বেহালায় লরির ধাক্কায় মৃত্যু ছোট্ট শিশু ও তাঁর বাবার, স্থানীয়দের বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি

Road Accident  in behala (Collected)
Road Accident in behala (Collected)

 

কলকাতা, ৪ আগস্ট : বেহালায় মাটিবোঝাই লরির ধাক্কায় প্রাণ হারাল বড়িশা হাইস্কুলের প্রাইমারি সেকশনের এক পড়ুয়া। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই শিশুর বাবারও। দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি বেহালায়। মৃতদেহ আটকে রেখে চলছে বিক্ষোভ। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বাবার সঙ্গে রাস্তা পেরোনোর সময় দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়াকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুর, গুরুতর জখম অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবাকে। পরে তাঁরও মৃত্যু হয়।

এদিকে ঘটনার প্রতিবাদে পড়ুয়ার মৃতদেহ আটকে রেখে চলছে তুমুল বিক্ষোভ। পুলিশের গাড়ি ও একটি বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ ডায়মন্ড হারবার রোড। পুরসভার লরির বিরুদ্ধে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে। ট্রাফিকের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। তাঁদের অভিযোগ, ট্রাফিকের কোনও সিস্টেম নেই।

You might also like!