Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Dilip Ghosh slammed TMC govt : বীরভূমে গরু, কয়লা, পাথর, বালি পাচারের মাস্টারমাইন্ড অনুব্রত : দিলীপ ঘোষ

Dilip Ghosh slammed TMC govt
Dilip Ghosh slammed TMC govt

 

বোলপুর, ৮ সেপ্টেম্বর : রাজ্যে একের পর  এক দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও তৃণমূল কংগ্রেস সরকারকে বিঁধলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। গরু, কয়লা, বালি পাচারের অভিযোগে সরব হয়ে আবারও বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। দিলীপের কথায়, ‘‘বীরভূমে গরু, কয়লা, পাথর, বালি পাচারের মাস্টারমাইন্ড অনুব্রত।’'

বৃহস্পতিবার সকালে বীরভূমের বোলপুরে চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘গরু, কয়লা, পাথর, বালি এই চারটি বিষয় বীরভূমে রয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। আর সবটাই মাস্টারমাইন্ড হিসেবে নেতৃত্ব দিয়েছেন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।’’ তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে দিলীপ আরও বলেছেন, ‘‘রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মাইনে দিতে পারছে না। কারণ, বীরভূমে সিন্ডিকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুট করছেন তৃণমূলে নেতারা। রাজ্য সরকার মাইনে দিতে পারবে কী করে ? বীরভূমের সমস্ত কিছু লুট হচ্ছে। তা নিজেদের ভান্ডারে ভরছেন তৃণমূলের নেতারা।’’

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…