ডেঙ্গিতে ফের মৃত্যু কলকাতায়, প্রাণ হারালেন বছর ২৪-র যুবক

ডেঙ্গিতে ফের মৃত্যু কলকাতায়, প্রাণ হারালেন বছর ২৪-র যুবক
ডেঙ্গিতে ফের মৃত্যু কলকাতায়, প্রাণ হারালেন বছর ২৪-র যুবক

 

কলকাতা, ২২ অক্টোবর : ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃত সায়ন ঘোষ চৌধুরী কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির বাসিন্দা। শনিবার এই মৃত্যুর খবর এসেছে সংবাদমাধ্যমে। পরিবার সূত্রে খবর, সোমবার থেকে জ্বরে ভুগছিলেন বছর চব্বিশের যুবক। অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। ওইদিনই বেহালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। এলাকার বাসিন্দাদের দাবি, জমে থাকা ময়লা পরিষ্কার করতে হবে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সাফাই অভিযান চলছে। সেই সঙ্গে করা হচ্ছে সচেতনতা প্রচার। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, জল ও আবর্জনা জমিয়ে রাখতে না। জ্বর হলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে এবং হাসপাতালে যেতে। উল্লেখ্য, করোনার মতোই এখন ডেঙ্গুর ক্ষেত্রেও একাধিক প্রজাতি দেখা যাচ্ছে যা বাংলা জুড়ে কাঁপুনি ধরিয়েছে। সেই সঙ্গে বদলে দিয়েছে চিকিৎসকদের ধ্যানধারনাও। একবার ডেঙ্গু হলে দ্বিতীয়বার যে তা আর হবে না, হলেও রোগীর শরীর তা প্রতিরোধ করতে সক্ষম হবে এই ধারনাকেই এবার ডেঙ্গুর ভাইরাস জোরদার ভাবে ধাক্কা দিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…