Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

WB Upper Primary Counselling: বৃহঃ থেকে শুরু উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং, চলছে প্রস্তুতি

WB Upper Primary Counselling
WB Upper Primary Counselling

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং-এর বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। ১ অক্টোবর থেকে কাউন্সেলিংয়ের জন্য চিঠি ডাউনলোড করতে পারবেন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ৩ অক্টোবর থেকে শুরু কাউন্সেলিং। শুক্রবার থেকে শুরু হয়েছে তার প্রস্তুতি।

পুজোর আগে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং হবে ৩ ও ৪ অক্টোবর । এই দুদিন প্রায় দু’শোরও বেশি সফল চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করা হবে, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ গত ২৮ আগস্ট এসএসসি-কে জানিয়েছিল, এক মাসের মধ্যে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে। সেইমতো ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে উচ্চ প্রাথমিকের ২০১৬ সালের মেধাতালিকা। ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হয়েছে অস্থায়ী শিক্ষকের জন্য। বাকি পদে নিয়োগের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

You might also like!