Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Nusrat Jahan: নুসরতের বিরুদ্ধে ২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

Nusrat Jahan (File Picture)
Nusrat Jahan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল আরো এক তৃণমূল সাংসদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাকয়েক জন বয়স্ক নাগরিককে নিয়ে ইডির কাছে যান। তাঁর অভিযোগ, বেশ কয়েক জনের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিল নুসরতের সংস্থা। কিন্তু ফ্ল্যাট মেলেনি। শঙ্কুদেব ইডির কাছে নথিপত্র জমা দিয়ে এসেছেন।

এ প্রসঙ্গে সাংসদ জানান, এখনই এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। যে হেতু আইনগত ভাবে কেন্দ্রীয় এজেন্সির কাছে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করা হচ্ছে, তাই নুসরত তাঁর আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে যথাসময়ে এই অভিযোগের উত্তর দেবেন।

শঙ্কুদেব ইডিকে জানিয়েছেন, গড়িয়াহাট রোডের একটি সংস্থার যৌথ ডিরেক্টর নুসরত। সেই সংস্থা ২০১৪ সালে মোট ৪২৯ জনের কাছ থেকে টাকা নিয়েছিল। ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। পরিবর্তে প্রতিশ্রুতি ছিল, রাজারহাটে হিডকোর দফতরের কাছে তাঁদের প্রত্যেককে ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়া হবে। তিন বছরের মধ্যে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৩ সালে পৌঁছেও কোনও ফ্ল্যাট মেলেনি বলে অভিযোগ।

শঙ্কুদেবের সঙ্গে যে নাগরিকেরা গিয়েছিলেন, তাঁরা ইডিকে জানিয়েছেন, নুসরতের সঙ্গে ওই সংস্থার যৌথ ডিরেক্টর রাকেশ সিং নামের এক ব্যক্তি। ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি তিনিই দিয়েছিলেন। প্রতারিতেরা গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছেন বলে জানা গিয়েছে। 

শঙ্কুদেবের অভিযোগকে অবশ্য তেমন গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এ প্রসঙ্গে বলেন, ‘‘ইডি কি আদৌ নিরপেক্ষ? সিবিআই বা ইডি বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। বিরোধী শাসিত রাজ্যগুলিতে এদের ব্যবহার করা হচ্ছে।’’

You might also like!