kolkata

2 years ago

Municipality Recruitment Case:পুর নিয়োগ মামলায় আবার ইডি দফতরে কামারহাটি পুরসভার চেয়ারম্যান

Chairman of Kamarhati municipality in the ED office again in the case of public recruitment
Chairman of Kamarhati municipality in the ED office again in the case of public recruitment

 

কলকাতা, ৬ নভেম্বর : পুর নিয়োগ মামলায় সোমবার আবার ইডি দফতরে গেলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। এর আগেও এক দিন তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত যে ‘দুর্নীতি’ হয়েছে বলে অভিযোগ উঠছে, তাতে গোপালবাবু কোনও ভাবে জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোমবার আবার তাঁকে তলব করা হয়। সকাল সকাল সিজিওতে ঢুকতে দেখা যায় তাঁকে।

বেশ কিছু নথি নিয়ে ইডি দফতরে ঢোকেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান। তাঁর হাতে একটি ফাইল ছিল। সেই নথি জমা দিতেই তিনি সিজিওতে এসেছেন বলে মনে করা হচ্ছে।

রেশন বণ্টনে ‘দুর্নীতি’র সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে যে দিন ইডি গ্রেফতার করল, সে দিনই কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দিয়েছিলেন গোপালবাবু। বেশ কয়েক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার পরের দিন একটি মিছিল করেন গোপাল। সেখান থেকে তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় সংস্থা যত বার তাঁকে ডাকবে, তত বার তিনি হাজিরা দেবেন। যা তাঁকে জিজ্ঞাসা করা হবে, সব কিছুর উত্তরও দেবেন।



You might also like!