Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

CBI Raid: পুরসভা নিয়োগ দুর্নীতিতে সিবিআই হানা নগোরন্নয়ন দফতরে

CBI raids Urban Development Department for municipal recruitment corruption
CBI raids Urban Development Department for municipal recruitment corruption

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রথম দফায় ১৪টি পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে চলছে (CBI) সিবিআই তল্লাশি। অভিযোগ তৃ়ণমূল কংগ্রেস পরিচালিত পুরসভাগুলিতে ব্যাপক নিয়োগ দুর্নীতি হয়েছে। ব্যতিক্রম (cpim) সিপিআইএম পরিচালিত নদিয়ার তাহেরপুর পুরসভা। এই পুরসভার বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ আসেনি। গত পুরভোটে তাহেরপুর বাম শক্তির দখলেই থেকেছে। রাজ্যে একমাত্র এই একটি পুরসভা সিপিআইএম পরিচালনা করছে।

সিবিআই সূত্রে খবর, মোট ৬০টি পুরসভা নজরে আছে। তারমধ্যে বুধবার ১৪টি পুরসভায় একযোগে শুরু হয় সিবিআই তল্লাশি। একের পর এক পুরসভায় সিবিআই হানা দুর্নীতির তদন্ত চলছে। ফের রাজ্য সরগরম।নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি চলছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার পুরসভাগুলোতে সিবিআই তল্লাশি ঘিরে সরগরম রাজনৈতিক মহল।

পুর ও নগরন্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতর সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে সিবিআই তল্লাশি চলে। ফিরহাদ বলেন সবই রাজনৈতিক উদ্দেশ্যে চলছে। তল্লাশি চলে চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুর পুরসভায়। পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই টিম তল্লাশি চালায়।

সিবিআই সূত্রে খবর, রাজ্যে পুর নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এদিন তল্লাশি চালিয়ে একাধিক তথ্য মিলতে পারে। ২০১৪ সালের পর নিয়োগ করার আগে বিজ্ঞপ্তির কপি প্রার্থীদের তালিকা সংগ্রহ করছে সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরেই সামনে আসে অয়ন শীলের নাম। তার বাড়ি, অফিসে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছিল রাজ্যের একাধিক পুরসভা নিয়োগ সংক্রান্ত নথি।এর পরই পুর নিয়োগ দুর্নীতির ইস্যুটি সামনে আসে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…