Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

CBI raided at house doctor Chandranath Adhikari : চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে হানা সিবিআইয়ের তিনসদস্যের প্রতিনিধি দলের

CBI delegation raided house of doctor Chandranath Adhikari
CBI delegation raided house of doctor Chandranath Adhikari

 

বোলপুর, ৮ আগস্ট   : এবার বোলপুর হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বাড়িতেই হানা দিল সিবিাই । শুক্রবার সকালে চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে যায় সিবিআইয়ের তিনসদস্যের প্রতিনিধি দল। হাসপাতালের সুপারের সঙ্গে তাঁর কথোপকথনের অডিও যোগার করতেই ডাঃ অধিকারীর বাড়িতে হানা তদন্তকারীদের।

এদিন সকালে বোলপুর হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে যায় সিবিআইয়ের তিনসদস্যের প্রতিনিধি দল। সেই সময় চন্দ্রনাথবাবু বাড়িতেই ছিলেন বলে খবর। প্রায় তিন ঘণ্টা ছিল অধিকারী বাড়িতে তদন্তকারীরা । জানা গিয়েছে, ওই চিকিৎসকের বয়ান রেকর্ড করেছে তদন্তকারীরা। সেই সঙ্গে বোলপুর হাসপাতালের সুপারের সঙ্গে তাঁর ফোনে কথোপকথনের অডিও সিবিআই সংগ্রহ করেছে। বোলপুর হাসপাতালের সুপার ডাঃ বুদ্ধদেব মুর্মুকে সিবিআই নোটিস পাঠিয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, গত মঙ্গলবার চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী ও একজন নার্স যান অনুব্রতর বাড়ি। তাঁকে পরীক্ষা করে জানান, অনুব্রত মণ্ডলের বেশ কিছু সমস্যা রয়েছে। আপাতত বিশ্রামে থাকা দরকার তাঁর। ১৪ দিন বেডরেস্টও লিখে দেন। কিন্তু সোমবারই এসএসকেমের তরফে জানানো হয়েছিল, ক্রনিক সমস্যা থাকলেও ভরতির প্রয়োজন নেই। ফলে দুই চিকিৎসকের ভিন্ন মত নিয়ে তোলপাড় শুরু হয়। এরপরই বিস্ফোরক মন্তব্য করেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তিনি জানান, বোলপুর হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু তাঁকে অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়ে চিকিৎসার নিদের্শ দিয়েছিলেন। এমনকী হাসপাতালের প্যাডও দেওয়া হয়নি। সাদা কাগজেই যাবতীয় পরামর্শ লিখে দিয়ে আসেন চিকিৎসক। ডা. অধিকারী সাফ জানান, অনুব্রত মণ্ডলই তাঁকে বলেছিলেন বেড রেস্ট লিখতে। যেহেতু বোলপুরেই থাকেন, তাই অনুব্রত মণ্ডলের নির্দেশ অমান্য করার সাহস তাঁর হয়নি। তারপর গতকাল থেকে ৭ দিনের ছুটিতে গিয়েছেন ডাঃ অধিকারী।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…