Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

3 years ago

BJP's march towards Nabanna : চোর ধরো, জেল ভরো' বিজেপি- র মিছিল নবান্নর দিকে, পুলিশ আটকাতেই ধন্ধুমার

Catch the thief, fill the jail' BJP's march towards Nabanna
Catch the thief, fill the jail' BJP's march towards Nabanna

 

হাওড়া, ২ আগস্ট : এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সারা রাজ্যে প্রতিবাদ চলছে। তারই মধ্যে মঙ্গলবার হাওড়ায় বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়।

স্কুলে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের চাকরির দাবিতে পথে নামে গেরুয়া শিবির। তাদের লক্ষ্য ছিল নবান্ন। কিন্তু তার আগেই মিছিল আটকায় পুলিশ।মঙ্গলবার সকালে বিজেপি যুব মোর্চার কর্মীরা মিছিল করে নবান্নর দিকে যাবার চেষ্টা করেন। পুলিশের পক্ষ থেকে আগে থেকেই শিবপুর কাজীপাড়ায় ব্যারিকেড করে দেওয়া হয়। এই অঞ্চলের অনতিদূরেই নবান্ন। সেখানেই পুলিশ আটকায় বিজেপির মিছিল।

বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। বিজেপি কর্মী সমর্থকরা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করেন। বিজেপির দাবি অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের গ্রেফতার করতে হবে।


You might also like!