Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Calcutta High Court: নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে জোর করে কোনও নাবালিকাকে শোয়ানোও ধর্ষণের সমতুল

removing undergarment, forcing girl to lie on ground would amount to rape
removing undergarment, forcing girl to lie on ground would amount to rape

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ দিনাজপুরের এক নাবালিকাকে আইসক্রিমের লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে নাবালিকার নিম্নাঙ্গের অন্তর্বাস খোলার কথা বলেন রবি রায় নামে এক ব্যক্তি । তাতে রাজি ছিল না নাবালিকা। এর পর তিনি নিজেই সেটি খুলে তাকে জোর করে শুইয়ে দেন। ভয় পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থলে চলে আসেন আশপাশের লোকজন। মারধরের পর রবিকে পুলিশের হাতে তুলে দেন তারা।  

ওই মামলায় ২০০৮ সালের নভেম্বরে রবির ৬ মাসের সশ্রম কারাবাস-সহ সাড়ে ৫ বছরের জেলের সাজা হয়েছিল। পাশাপাশি, ৩,০০০ টাকা জরিমানা হয়েছিল তার। উল্লেখ্য, পনেরো বছর আগেকার নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে দ্বারস্থ হয়েছিলেন রবি। রবির দাবি ছিল, অপরাধের জন্য নয়, নাবালিকাকে আদর করছিলেন তিনি। সে জন্যই তাকে শুইয়ে দিয়েছিলেন।  

রবিবার আবেদনের শুনানির পর ৩ ফেব্রুয়ারি রায়দান করেছেন হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘যৌন ইচ্ছা মেটানো ছাড়া নাবালিকাকে আইসক্রিম দেওয়ার কোনও কারণ ছিল না আবেদনকারীর। এর প্রস্তুতি হিসাবে নির্যাতিতাকে একটি আইসক্রিম দিয়ে প্রলোভন দেখান তিনি এবং তার পর তাকে নির্জন স্থানে নিয়ে যান। এর পর নির্যাতিতাকে তার প্যান্ট খোলার কথা বলেন। তাতে রাজি না হলে নাবালিকার প্যান্ট খুলে ফেলেন। এটি ধর্ষণের মতো অপরাধের চেষ্টা করাই বোঝায়।’’ 

যদিও ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষায় শারীরিক ভাবে যৌন অত্যাচারের প্রমাণ পাওয়া যায়নি। তা সত্ত্বেও আদালতের পর্যবেক্ষণ, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় এই অপরাধ ধর্ষণের মতো যৌন অত্যাচারের শামিল। 

You might also like!