Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Dilip Ghosh: “সন্তানদের নিয়ে বড় ঝুঁকি”, সুচিন্তিত মন্তব্য দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১৪ মে : “আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে সবটা নজর রাখা দরকার। ওদের লেখাপড়া শিখিয়ে মানুষ করে দিলেই দায়িত্ব শেষ হয় না। তার পরেও এত বড় ঝুঁকি থেকে যায়। এটাই চিন্তার বিষয়।’’ রিঙ্কু মজুমদারের পুত্রবিয়োগ সম্পর্কে বুধবার সংবাদমাধ্যমে এই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। প্রীতমের মৃত্যুতে ইতিমধ্যেই ওষুধের ওভারডোজ়ের প্রসঙ্গ আসছে। দিলীপ ঘোষের মুখেও শোনা গেল সেই কথাই। এ দিন দিলীপ ঘোষ বলেন, ‘কী ভাবে কী হলো সেটা ময়নাতদন্তের ফাইনাল রিপোর্টই বলতে পারবে। তবে প্রীতম একা থাকতেন না।’ এমনকী ঘটনার আগের রাতে তিনি বন্ধুদের সঙ্গেই ছিলেন বলে জানান দিলীপবাবু। এমনকী আগে রিঙ্কুও গিয়ে থেকেছেন বলে দাবি দিলীপের।

দিলীপ ঘোষ বলেন, ‘বন্ধুবান্ধবদের নিয়ে একসঙ্গে ছিল। রাতে পার্টি করেছে, এইটুকু জানি। কিন্তু যে সমস্যার কথা বলা হচ্ছে, ড্রাগ বা ইত্যাদি। এ সমস্যা আগে থেকেই ওর ছিল। শুনলাম ওর কাউন্সেলিং চলছিল, অফিসের ডাক্তার দেখতেন। চেষ্টা চলছিল ঠিক করার।’ দিলীপবাবুর সংযোজন, ‘আজকে যুবসমাজের মধ্যে নেশার যে প্রভাব, এটা তার একটা নমুনা। কী হয়েছিল, কত দূর হয়েছিল, নেশা করেছিল কি না তা তো বলার আগেই ছেলেটা শেষ হয়ে গেল। আমার মনে হয় আগামিদিনে সেটা জানা যাবে। আর আমাদের সবার কাছে এটা একটা বড় শিক্ষা সকলের জন্য।

গত মাসেই রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ে হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের। মায়ের বিয়েতে গরহাজির ছিলেন প্রীতম। শহরের বাইরে ছিলেন তিনি। তবে মাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, দিলীপ ঘোষের সঙ্গেও তাঁর স্বাভাবিক সম্পর্কের কথা।


You might also like!