বদলে যাচ্ছে রাজ্য বিজেপির সভাপতিত্ব, কে হতে চলেছে নতুন সভাপতি?

বদলে যাচ্ছে রাজ্য বিজেপির সভাপতিত্ব, কে হতে চলেছে নতুন সভাপতি?
বদলে যাচ্ছে রাজ্য বিজেপির সভাপতিত্ব, কে হতে চলেছে নতুন সভাপতি?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বঙ্গ বিজেপিতে রদবদলের শেষ পর্যায় নতুন সভাপতির নাম ঘোষণা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সুকান্ত মজুমদারকের রাজ্য বিজেপির সভাপতি পদে আর দেখা যেতে না ও পারে। রাজ‌্য বিজেপির সভাপতি হতে চলেছেন শুভেন্দু অধিকারী। নভেম্বর-ডিসেম্বরেই ঘোষণা হবে। শুভেন্দু বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন। বিরোধী দলনেতা হবেন মনোজ টিগ্গা। মনোজ বর্তমানে বিজেপির পরিষদীয় দলের মুখ‌্য সচেতক। শুভেন্দুকে রাজ‌্য সভাপতি পদে নিয়ে আসার বিষয়টি নিয়ে দলের নয়া পর্যবেক্ষকরা ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ বসে ঠিকঠাক করে ফেলেছেন বলে জানা গিয়েছে। এবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলে চূড়ান্ত সবুজ সংকেত নেওয়া হবে। বঙ্গ বিজেপির রাজ‌্য সভাপতি পদে সুকান্তর বদলে শুভেন্দুর আসা কার্যত নিশ্চিত। ইতিমধ্যে বঙ্গ বিজেপির কোর কমিটি ঘোষণা হয়েছে। যেখানে জায়গা না পেয়ে সরাসরি রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ‌্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে নিশানা করে তাঁদের ‘অযোগ‌্য’ নেতা বলে বেনজির আক্রমণ করেছেন দলেরই সাংসদ সৌমিত্র খাঁ। আবার জোন ও বিভাগের দায়িত্ব বণ্টন নিয়েও ক্ষোভ শুরু হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…