Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

3 years ago

Arrest of Anubrata and Partha : পার্থ, অনুব্রতর গ্রেফতারি প্রভাব ফেলবে না, দাবি তৃণমূলের

Arrest of Anubrata and Partha doesn't matter for party
Arrest of Anubrata and Partha doesn't matter for party

 

পার্থ অনুব্রতর গ্রেফতারির প্রভাব ভোট বাক্সে পড়বেনা বলেই মনে করছে দল, এখনই লোকসভা ভোট হলে বাংলায় মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আসন বাড়বে। ইন্ডিয়া টুডে’র সাম্প্রতিক জনসমীক্ষায় তৃণমূল ৩৫টি আসনে জিতবে বলে দাবি করা হয়েছে। গতবার বিজেপি পেয়েছিল ১৮টি আসন। এবার তারা ৭ টপকাবে না। বাম ও কংগ্রেস কোনও আসন জিততে পারবে না। গতবার বাম শূন‌্য হলেও কংগ্রেস ২টি আসনে জিতেছিল। মমতার সামাজিক কল‌্যাণ প্রকল্পগুলির কারণে তৃণমূলের ভোটব‌্যাংকে ক্ষয় হওয়া দূরের কথা, তা আরও স্ফীত হতে পারে। অন‌্যদিকে, এই সমীক্ষায় দেখা যাচ্ছে, বাংলা-সহ সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা প্রতিদিন কমছে। ভোটবাক্সে তার বড়সড় প্রতিফলনও ঘটবে। সমীক্ষায় ভোট শতাংশের হিসেব দিয়ে বলা হয়েছে, বাংলায় এই মুহূর্তে যদি লোকসভা ভোট হয় তবে ৪২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাবে ৩৫টি আসন। এনডিএ বা বিজেপি পাবে সাতটি আসন।তৃতীয়বার ক্ষমতায় আসার পর ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্পের জন‌্য মমতা বন্দ্যোপাধ‌্যায়ের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। বিজেপির পায়ের তলার মাটি আরও আলগা হয়েছে। তৃণমূলের নিজস্ব সমীক্ষাতেও উঠে এসেছে যে, এই মুহূর্তে ভোট হলে তৃণমূল পাবে ৩৮টি আসন।

You might also like!