
কলকাতা, ২১ অক্টোবর : গত কয়েকদিন ধরেই টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তপ্ত ছিল সল্টলেকের করুণাময়ী। কিন্ত গতকাল রাতে টেট উত্তীর্ণদের করুণাময়ীর রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ । এই ঘটনায় টেট উত্তীর্ণদের নিয়ে সরব অপর্ণা সেন। টেট উত্তীর্ণদের সরিয়ে দেওয়ার ঘটনায় টুইটে সরব হয়েছেন অপর্ণা সেন। শুক্রবার অপর্ণা সেন টুইটারে লেখেন, ''অনশনকারীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার । অহিংস আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করা হল কেন ? সরকারের অনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ করছি ''।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিনভর মাইকিং করে টেট উত্তীর্ণদের উঠে যেতে বলে পুলিশ । কিন্তু কাজ না হওয়ায় মধ্যরাতে অভিযানে নামে পুলিশ। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে থেকে হঠিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের ।
