Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Ambulance service with 5G technology: সবাইকে টেক্কা দিয়ে রাজ্যে চালু হল ৫জি প্রযুক্তি যুক্ত অ্যাম্বুল্যান্স পরিষেবা

Ambulance service with 5G technology
Ambulance service with 5G technology

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের ফেলে আসা দিনের স্মৃতি চারন করলে মন ভরাক্রান্ত হয়ে পড়ে,অ্যাম্বুল্যান্স পরিষেবার অনিয়মের জন্য কোথাও রোগীর মৃত্যু হয়েছে তো কোথাও নিজের সন্তানের মৃতদেহ ব্যাগে ভরে ফিরেছেন বাবা, কোথাও আবার ১৪ বছর বয়সী অসুস্থ মেয়েকে অ্যাম্বুল্যান্স-র অভাবে নিজের স্কুটারে করেই সওয়ার হয়েছেন এ বাবা, যদিও শেষরক্ষা হয়নি। এর সাথে আরো একটি বিষয় যোগ করব অনেক ক্ষেত্রেই সংকটজনক রোগীকে অ্যাম্বুল্যান্স-এ নিয়ে যেতে গিয়ে পথেই অনেক ক্ষেত্রে মৃত্যু হয় তাদের, অ্যাম্বুল্যান্সেই যদি প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা যায় তবে বড় ঝুঁকি এড়ানো সম্ভব।এবার সেই লক্ষ্যেই ৫জি প্রযুক্তি যুক্ত অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করল বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল।

 ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, এই অ্যাম্বুল্যান্সে আধুনিক চিকিৎসার সরঞ্জাম, রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ-সহ থাকবে বিশেষ প্রযুক্তির ব্যবস্থা। সেই টেলিমেট্রি ব্যবস্থার মাধ্যমে পথচলতি অ্যাম্বুল্যান্স থেকেই রোগীর খুঁটিনাটি পৌঁছে যাবে ওই হাসপাতালের চিকিৎসকদের কাছে। ‘রিয়্যাল টাইম’ তথ্য পাওয়ায় চিকিৎসকেরাও দ্রুত অ্যাম্বুল্যান্সে থাকা প্যারামেডিক্সদের পরামর্শ বা নির্দেশ দিতে পারবেন।

এক্ষেত্রে ,প্রাথমিক চিকিৎসার বিষয়টিও হাসপাতালে বসেই উন্নত ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন চিকিৎসকেরা। ফলে রোগী হাসপাতালে পৌঁছনোর আগেই প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাও প্রস্তুত রাখা হবে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…