Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Navjoya program in Navudyam: আজ থেকে নবউদ্যমে নবজোয়ার কর্মসূচি, অভিষেককে ঘেরাওয়ের হুঁশিয়ারি কুড়মিরা

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ২২ মে  : সোমবার থেকে ফের নব উদ্যমে নবজোয়ার কর্মসূচি শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার ইন্দাসে আজ রাতে অধিবেশন দিয়ে শুরু হবে দ্বিতীয় দফায় ‘তৃণমূলে নবজোয়ার’। পরেরদিন, মঙ্গলবার বিষ্ণুপুর থেকে তালড্যাংরা হয়ে রায়পুর যাওয়ার কথা তাঁর। আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন কুড়মিরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিষেকের নিরাপত্তা নিয়ে বাড়তি তৎপর পুলিশ। খোদ ডিআইজি বিষয়টির দিকে নজর রেখেছেন বলে খবর। এদিকে, অভিষেকের কর্মসূচি এবং নিরাপত্তার জন্য বিষ্ণুপুরের রামানন্দ কলেজের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে তিনি এই মুহূর্তে ঘুরছেন জেলায় জেলায়। বাঁকুড়ায় অন্তত তিনটি জায়গায় হওয়ার কথা সভা, কর্মসূচি, অধিবেশন। একাধিক বিধানসভা কেন্দ্রে জনসংযোগ করবেন তিনি। সূত্রের খবর, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথেই তাঁকে ঘেরাওয়ের হুমকি দিয়েছে কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতো। গোয়েন্দা সূত্রে খবর, মঙ্গলবার তালড্যাংরা থেকে রায়পুর যাওয়ার পথে ঘেরাও করা হতে পারে তাঁকে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…