Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Mamata Banerjee meeting: নবান্নে মঙ্গলবার মমতার প্রশাসনিক বৈঠক

Mamata Banerjee meeting (Symbolic Picture)
Mamata Banerjee meeting (Symbolic Picture)

 

কলকাতা, ১১ জুন: ভোটের ফল প্রকাশের পরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ফের প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন। সূত্রের খবর, এদিনের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে নির্বাচনী আচরণবিধি বলবৎ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্য সরকার নিজে ১০০ দিনের কাজ দেবে। সেই লক্ষ্যে ‘কর্মশ্রী’ প্রকল্পেরও ঘোষণা করেন।

সেই কাজের গতি কীকরে বাড়ানো যায় তার পর্যালোচনার সম্ভাবনা তো রয়েছেই, আবাসের কাজ নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে এদিনের বৈঠক থেকে। কারণ, এই প্রকল্পের বকেয়া কেন্দ্র সরকার না দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্য সরকার সেই প্রকল্প বাস্তবায়িত করবে। কীভাবে তা কার্যকর হবে আজকের বৈঠকে সেই বিষয়টিও উঠে আসবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। পাশাপাশি পুরানো প্রকল্প প্রদানের কাজেরও পর্যালোচনা হবে আজকের বৈঠকে। আর সে কারণেই এদিনের বৈঠকে সব দফতরের মন্ত্রী থেকে শুরু করে সচিব, জেলাশাসক এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে নবান্ন।

You might also like!