Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Weather forecast: শ্রাবণের ধারাপাতে স্বস্তির আমেজ মহানগরীতে, এখনও জোরালো বৃষ্টি দেখল না দক্ষিণবঙ্গ

South Bengal is yet to see heavy rains (Symbolic Picture)
South Bengal is yet to see heavy rains (Symbolic Picture)

 

কলকাতা, ২৩ জুলাই: বর্ষার বৃষ্টিতে ভিজেই চলেছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলি। কখনও টিপটিপ করে বৃষ্টি, আবার কখনও ঝমঝমিয়ে— শ্রাবণের বর্ষণ চলছে বিভিন্ন জেলাতেও। আবার রোদও উঠছে মাঝেমধ্যেই। এই পরিস্থিতিতে আপাতত বৃষ্টির পূর্বাভাসই জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বর্ষার বৃষ্টি চলছে। তবে এখনও পর্যন্ত সে ভাবে জোরালো বর্ষণ দেখেনি কলকাতা। আবার, বৃষ্টি হলেও গত কয়েক দিনে শহরে অস্বস্তি বজায় ছিল। অবশেষে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল ঘটেছে। মাঝে মধ্যেই কালো মেঘে ঢাকছে শহরের আকাশ। নামছে শ্রাবণের ধারাপাতে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

You might also like!