Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

3 years ago

Mamata Banerjee on Anubrata Mondal : দিদি পাশে আছেন জেনে অনেকটাই আত্মবিশ্বাসী অসুস্থ কেষ্ট

Mamata Banerjee would support Anudrata Mondal
Mamata Banerjee would support Anudrata Mondal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে প্রকাশ্য জনসভা থেকে অনুব্রত মন্ডলের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই ‘আত্মবিশ্বাস’ অনেকটা বেড়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের। সোমবার বীরভূমের ওই তৃণমূল নেতার সঙ্গে দেখা করার পর এমনটাই দাবি করেছেন তাঁর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। তিনি এ-ও জানিয়েছেন, তাঁর মক্কেল অত্যন্ত অসুস্থ। যদিও অসুস্থতার মধ্যেও তিনি এখন অনেকটাই আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন ওই আইনজীবী। 

অনুব্রতের প্রশংসা করলেও, রবিবার পার্থ সম্পর্কে প্রায় নীরব ছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলনেত্রী আগে বলেছিলেন, ‘আইন আইনের পথে চলবে’। এর আগে দলের তরফেও একই বার্তা দেওয়া হয়েছিল। তা ছাড়া আর একটি মন্তব্যও করেননি মুখ্যমন্ত্রী। যদিও সেখানে দাঁড়িয়েই বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রতের পাশে থাকার বার্তা দেন মমতা। তিনি জানিয়েছিলেন, অনুব্রত কিছুই চায় না। এমনকি, তিনি রাজ্যসভায় পাঠাতে চাইলেও ‘কেষ্ট’ রাজি হননি।

অনুব্রতের আইনজীবীও সোমবার দাবি করেছেন, তাঁর মক্কেল নির্দোষ। অনির্বাণ বলেন, ‘‘উনি জেনেছেন যে, দলনেত্রী ওঁকে সমর্থন করেছেন। তাতে ওঁর আত্মবিশ্বাস বেড়েছে। উনি বলেছেন, আমি জানতাম দিদি আমার পাশে এসে দাঁড়াবেন। আমাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। আমার সঙ্গে কোনও ভাবে এই ঘটনার যোগ নেই।’’

You might also like!