Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Ghatal:ঘাটালে পাটখেতে উদ্ধার সিপিএম এজেন্টের ক্ষতবিক্ষত দেহ

CPIM LOGo
CPIM LOGo

 

মেদিনীপুর, ৩১ জুলাই : এবার এক সিপিএম প্রার্থীর এজেন্টের ক্ষতবিক্ষত দেহ মিলল পাটখেতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটালে। অভিযোগ, খুন করা হয়েছে ওই যুবককে, যার নেপথ্যে নাকি তৃণমূল। এদিকে শাসকদলের দাবি, ঘটনার সঙ্গে কোনও যোগ নেই তাঁদের দলের।

মৃতের নাম সঞ্জয় করণ। তাঁর বয়স ৪৫ বছর। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের জয়বাগের বাসিন্দা ওই সিপিএম এজেন্ট। তাঁর দাদা জয়বাগ থেকেই পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই দাদারই এজেন্ট ছিলেন তিনি।

জানা গিয়েছে, পেশায় গাছ কাটা শ্রমিক ছিলেন সঞ্জয় করণ। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর আর হদিশ মেলেনি ওই ব্যক্তির। একাধিক জায়গায় খোঁজ নিয়েও কোনও লাভ হয়নি।

পরে সোমবার সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পাটখেতে উদ্ধার হয় দেহ। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের দাদার দাবি, পরিকল্পনামাফিক তাঁর ভাইকে মদ খাইয়ে খুন করা হয়েছে। তারপর প্রমাণ লোপাটের জন্য দেহ ফেলে দেওয়া হয়েছে পাটখেতে।

যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তাঁদের দাবি, মৃত ব্যক্তি রীতিমতো মদ্যপ বলেই এলাকায় পরিচিত। রবিবার রাতেও এক নির্মীয়মাণ বাড়িতে মদের আসরে ছিলেন তিনি। হয়তো সেখানেই কোনও অশান্তির কারণে খুন। যদি ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সব মিলিয়ে, ভোট পর্ব মিটলেও অশান্তি থামছে না।


You might also like!