
কালিয়াগঞ্জ, ১২ এপ্রিল : উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ-এর জলঙ্গি গ্রামের মহিলারা হলুদ চাষ করে লাভের মুখ দেখছেন। গ্রামের ১০-১২ জন মহিলা মিলে গ্রামের জমিতে হলুদ তৈরি করছেন। শুধু তাই নয়, তাঁরা হলুদ জমি থেকে তুলে নিয়ে এসে সেদ্ধ করে শুকিয়ে, তারপর বিভিন্ন হাটে-বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করছেন। এভাবেই স্বনির্ভর হচ্ছেন জলঙ্গি গ্রামের মহিলারা।
মহিলারা জানিযেছেন, তাঁরা নিজেরাই জমিতে ট্র্যাক্টর চালান। জমি থেকে হলুদ তুলে সেই হলুদ নিজেরাই সেদ্ধ করেন, তারপর বিভিন্ন হাটে-বাজারে নিজেরাই গিয়ে সেই হলুদ বিক্রি করেন। বিগত প্রায় ৮ মাস ধরে নিজেরাই এভাবে হলুদ চাষ করছেন বলে জানিয়েছেন। আত্মনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে চলেছেন জলঙ্গি গ্রামের মহিলারা। পরিবারের পক্ষ থেকেও তাঁরা পেয়েছেন সহায়তা।
