
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃণমূলে যোগ দিলেন আকাইপুর গ্রামে পঞ্চায়েতের সিপিআইএমের জয়ী প্রার্থী । তৃণমূলের জেলা কার্যালয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে যোগদান করলেন আকাইপুর গ্রাম পঞ্চায়েতের মাটিহারা গ্রামের ৪২ নম্বর আসন থেকে সিপিআইএমের জয়ী প্রার্থী হাসানুর মন্ডল ।
সিপিআইএম শূন্য হলো আকাইপুর গ্রাম পঞ্চায়েত । প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে আকাইপুর গ্রাম পঞ্চায়েতে ৩০টির মধ্যে ১৭ টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল , ১১ টি তে বিজেপি , সিপিএম একটি ও নির্দল একটিতে জয়লাভ করেছিল ।সদ্য তৃণমূলে যোগদানকারী হাসানুর মন্ডল জানিয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এবং মাটিহারা গ্রামের মানুষের জন্য কাজ করার সুযোগ পেতে তিনি তৃণমূলে যোগদান করলেন ।
এই নিয়ে তৃণমূলে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরিখে দাঁড়িয়ে হাসানুর মন্ডল বারংবার আমাদের কাছে আবেদন করেছিল যে ও এই উন্নয়নের অংশ হতে চায়। আমরা দেখেছি ও ভালো ছেলে কাজ করবে সেই কারণেই আমরা ওকে দলে নিয়েছি । এই ঘটনায় সিপিআইএম শূন্য হল আকাইপুর গ্রাম পঞ্চায়েত ।
