Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Bolpur: নির্যাতনের মামলা না তোলায় স্ত্রীর নগ্ন ছবি ভাইরাল স্বামীর! শোরগোল বোলপুরে

Wife's naked photo  viral by  husband (Symbolic Picture)
Wife's naked photo viral by husband (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্ত্রীর নগ্ন ছবি ভাইরাল করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বধূ নির্যাতনের মামলা না তোলায় স্ত্রীকে চাপে ফেলতে তাঁর নগ্ন ছবি ভাইরাল করলেন স্বামী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুর থানার তাতারপুর কলোনি এলাকায়।

সূত্রের খবর, বোলপুরে তাতারপুর কলোনি এলাকার এক যুবতীর সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল নানুর থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত যুবকের। বিয়ের কয়েক বছর পর থেকেই পণ নিয়ে বধূর সঙ্গে তাঁর শ্বশুরবাড়ি লোকজনদের অশান্তি শুরু হয় বলে অভিযোগ। দাবি মতো পণ না মেলায় মহিলাকে মারধরও করা হয় বলে অভিযোগ। সময়ের সঙ্গে সঙ্গে অশান্তি বাড়তে থাকে। এক পর্যায়ে বাধ্য হয়ে ওই মহিলা বাপের বাড়ি চলে যান। এর পর পুলিশের দ্বারস্থ হন তিনি।

ওই অভিযোগ তুলে নিতে শ্বশুরবাড়ির তরফে বধূর উপর চাপসৃষ্টি করা হয় বলে অভিযোগ। তাতে দমানো যায়নি বধূকে। এর পরই মহিলার নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে তাঁকে ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে সেই মর্মেও থানার দ্বারস্থ হন ওই মহিলা। তার পর প্রায় এক মাস পেরিয়েছে। এখনও পর্যন্ত পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে ওই যুবতীর অভিযোগ। উলটে যুবতীর স্বামী আরও নগ্ন ছবি ভাইরাল করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। নির্যাতিতা বলেন, “বিয়ের কিছুদিন পর থেকেই নানাভাবে নির্যাতন করছে। আমি নির্মম অত্যাচারের শাস্তি চাই। পুলিশ পদক্ষেপ করুক।”

You might also like!