Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Haringhata Meat Shope : নতুন কোল্ড স্টোরেজ তৈরী করছে ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড! বাড়বে কর্মসংস্থান

'Haringhata Meat' (File picture)
'Haringhata Meat' (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাংসপ্রেমীদের কথা মাথায় রেখে পুরুলিয়ায় কোল্ড স্টোরেজ নির্মাণ করেছে ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। পশ্চিমবঙ্গ সরকারে এই সংস্থার ‘হরিণঘাটা মিট’ ব্র্যান্ড অসামান্য গুণমানযুক্ত মাংস ও মাংসজাত খাদ্যসামগ্রীগুলির জন্য ক্রেতাদের কাছে অত্যন্ত সুপরিচিত। সেই মাংসই রাখা থাকবে কোল্ড স্টোরেজে।

কোল্ড স্টোরেজ, কোল্ডরুম বা হিমঘরগুলি সাধারণত মাংস সংরক্ষণ ও সংরক্ষিত হিমায়িত মাংস ‘হরিণঘাটা মিট’ ব্যাপারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ব্যবসায়ীদের মারফত বিপণন কেন্দ্রগুলির মাধ্যমে সেই মাংস পৌঁছয় ক্রেতাদের কাছে।

এই কোল্ড স্টোরেজটি ৩০ মেট্রিক টন ধারণক্ষমতা যুক্ত, এমনটাই জানা গিয়েছে। এখানে সমগ্র সংরক্ষণ ব্যবস্থাটি তিনটি ঘরে বিভক্ত। পুরুলিয়ার বেলগুমায় প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের ডেপুটি ডিরেক্টরের অফিসের ক্যাম্পাসে তৈরি করা হয়েছে কোল্ড স্টোরজটি।

এই কোল্ড স্টোরেজ তৈরি হওয়ার কারণে এলাকার মানুষের মাংসের চাহিদা পূরণ হবে বলে আশা WBLDCL-এর। দক্ষ উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ এলাকাগুলিতে এই মাংস ও মাংসজাত খাদ্যদ্রব্যগুলি পোঁছে দেওয়ার জন্য সর্বদা তৎপর রয়েছে।

পুরুলিয়া কোল্ড স্টোরেজটিতে সুস্বাদু, স্বাস্থ্যকর ও উচ্চগুণমান যুক্ত মাংস সরবরাহের দায়িত্বে রয়েছে WBLDCL অধীনস্থ মাংস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলি। WBLDCL-র আশা, এই উদ্যোগের ফলে স্থানীয় বেকার যুবকদের উল্লেখযোগ্য কর্মসংস্থান করা সম্ভব। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে ‘হরিণঘাটা মিট’-এর ডিলারশিপের জন্য আবেদন করতে পারেন। ডিলারশিপ পাওয়া গেলে বেকার যুবকদের কর্মসংস্থান হবে বলেই মনে করা হচ্ছে।

হরিণঘাটা মিট’-এর ডিলারশিপ নেওয়ার জন্য যাবতীয় তথ্য WBLDCL-এর ওয়েবসাইট www.wbldc.in -এ পাওয়া যাবে বলে জানা গিয়েছে। যাঁরা এই ডিলারশিপ গ্রহণ করবেন, বিভিন্ন সেমিনারের মাধ্যমে তাঁদের প্রশিক্ষণ দেবে WBLDCL।

You might also like!