West Bengal

2 years ago

TMC worker died in Bengal:ভোট-হিংসায় মৃত্যু থামছেই না! মুর্শিদাবাদে প্রাণ হারালেন জখম তৃণমূল কর্মী

TMC worker died in  in Murshidabad
TMC worker died in in Murshidabad

 

মুর্শিদাবাদ, ১৪ জুলাই : পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি হলেন আরও এক জন। পঞ্চায়েত ভোটের দিন, গত শনিবার রাজনৈতিক সংঘর্ষে জখম হয়েছিলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের চক বাজিতপুর গ্রামের বাসিন্দা তৃণমূল কংগ্রেস কর্মী সইদুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সেখানে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

ভোটের দিন একই ঘটনায় সইদুরের সঙ্গে জখম হয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী মইদুল শেখ। দু’জনেই এনআরএসে ভর্তি ছিলেন। গত সোমবার মইদুলের মৃত্যু হয়। আর শুক্রবার মৃত্যু হয়েছে সইদুরের। উল্লেখ্য, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত শনিবার বচসা বেধেছিল তৃণমূল এবং কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে। সেই বচসাই পর্যায়ক্রমে হাতাহাতিতে গড়ায়। সংঘর্ষে জখম হন তৃণমূলের ৯ জন কর্মী। ওই ৯ জনের মধ্যে মইদুল এবং সইদুরের অবস্থা আশঙ্কাজনক ছিল। দু'জনেরই মৃত্যু হয়েছে।




You might also like!