Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

vande Bharat Express : সিগন্যাল বিভ্রাটে বর্ধমানে আটকে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস, গন্তব্যে পৌঁছতে দেরি যাত্রীদের

Bande Bharat Express (File picture)
Bande Bharat Express (File picture)

 

বর্ধমান, ১০ সেপ্টেম্বর : ফের বিভ্রাটের শিকার হল ভারতের স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার সকালে মাঝপথে সিগন্যাল বিভ্রাটের মুখে পড়ে আটকে থাকল আপ বন্দে ভারত এক্সপ্রেস। খানা জংশন স্টেশনে সিগন্যাল পয়েন্টে ত্রুটির কারণে বর্ধমান স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে যায় বন্দে ভারত। প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি।

রবিবার নির্দিষ্ট সময়সূচি মেনে সকাল ৫.৫৫ মিনিটে হাওড়া থেকে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস। সকাল ৬টা ৫০ মিনিট নাগাদ ট্রেনটি এসে পৌঁছয় বর্ধমান স্টেশনে। কিন্তু সেখানে সিগন্যালে ত্রুটি ধরা পড়ে। তার পর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে বন্দে ভারত এক্সপ্রেস। এ নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘খানা জংশন স্টেশনে সিগন্যালে যান্ত্রিক গোলযোগের কারণে আপ বন্দে ভারত এক্সপ্রেস বর্ধমান স্টেশনে আটকে পড়ে। সকাল ৬টা ৫০ মিনিট থেকে ৭ টা ২৫ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে ট্রেন। ৩৫ মিনিট পর নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয় ট্রেনটি।’’ এই ত্রুটির জন্য গন্তব্যে পৌঁছতে দেরি হয়েছে যাত্রীদের।

You might also like!