Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

The two sides clashed over land grabbing:চা বাগানের জমি দখলের ঘটনায় দু'পক্ষের সংঘর্ষে উত্তাল চোপড়া

Uttal Chopra in a clash between two parties in the case of tea garden land grab
Uttal Chopra in a clash between two parties in the case of tea garden land grab

 

চোপড়া, ২১ আগস্ট  : উত্তর দিনাজপুরের চোপড়া থানার হাপতিয়াগছ পঞ্চায়েতের আমবাড়ি এলাকা একটি চা বাগানের জমি দখলের ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল । সোমবার ঘটনায় উভয়পক্ষের কয়েকজন জখম হয়েছেন। ছররা গুলি চালানোরও অভিযোগ উঠেছে। জখম চারজনকে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েনষ

জানা গিয়েছে, স্থানীয় পেয়ারীলাল চা বাগানের মালিকানা বদল নিয়ে কয়েক মাস ধরে ঝামেলা চলছে। সেই জমি নিয়ে সোমবার ফের সংঘর্ষের বাঁধে। ওই বাগানের জমি বাঁচাতে আদিবাসী সেঙ্গেল অভিযানের চোপড়া ব্লক কমিটির উদ্যোগে আন্দোলন শুরু হয়। বাগানে আন্দোলনকারীরা ঘাঁটি গেড়ে বসেছে। এদিন আদিবাসী সংগঠনের আন্দোলনকারীদের সঙ্গে ফের সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আদিবাসী সেঙ্গেল অভিযানের জোনাল কমিটি থেকে অবশ্য সংগঠনের ব্লক সভাপতি সরকার মুর্মুকে বহিষ্কার করা হয়। সরকার মুর্মুর অভিযোগ, এদিন দুষ্কৃতীরা হামলা চালায়। তাদের ছোড়া ছররা গুলিতে কয়েকজন জখম হয়েছেন।

You might also like!