
ইসলামপুর,২৪ এপ্রিল : উত্তর দিনাজপুরের গাইসাল স্টেশনের কাছে কামাখ্যাগামী আপ ক্যাপিটাল এক্সপ্রেসের চাকায় আগুন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে। যদিও অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে কামাখ্যাগামী আপ ক্যাপিটাল এক্সপ্রেস।
এদিন সকালে উত্তর দিনাজপুরের গাইসাল স্টেশনের কাছে ট্রেনের চাকায় হঠাৎই আগুন লেগে যায়। ট্রেনটি পাটনার রাজেন্দ্রনগর থেকে কামাখ্যা যাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই ট্রেন থামিয়ে অত্যাধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থার সাহায্যে আগুন নেভানো হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে। অনেকেরই মনে পড়ে যায় গাইসালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কথা। তবে বড় কোনও বিপর্যয় না হওয়ায় কিছুক্ষণ পর ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয়। রেল সূত্রে খবর, কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
