West Bengal

3 years ago

Hemtabad:হেমতাবাদে অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Unidentified person's throat cut body recovered in Hemtabad
Unidentified person's throat cut body recovered in Hemtabad

 

হেমতাবাদ, ৭ এপ্রিল  : উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার টিটিহি কালাতলা এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার হল। শুক্রবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

এদিন সকালে কালাতলা এলাকায় ভুট্টা খেতের ভিতরে ওই গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। এই খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় হেমতাবাদ থানার আইসি অভিজিৎ দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। নিয়ে আসা হয়েছে পুলিশ কুকুর। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বাড়ি মালদার কালিয়াচকে। বাড়ি বাড়ি ফেরি করে বেড়াতো বলে পুলিশের দাবি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!