West Bengal

3 years ago

Road Accident in Digha : জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে জ্বলল আগুন , জীবন্ত দগ্ধ হল চালক

Road Accident in Digha (Symbolic Picture)
Road Accident in Digha (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষ, ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকায়।দুর্ঘটনাগ্রস্ত একটি লরির চালক কেবিনে আটকে পড়েন। সবার চোখের সামনেই আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম অবস্থায় ওই লরির খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

সূত্রে খবর, বুধবার রাত ৩টা ১৫ মিনিট নাগাদ মারিশদার গয়াগিরি বাস স্ট্যান্ডের কাছে একটি আলুবোঝাই লরি এবং একটি সিমেন্টবোঝাই লরি প্রচণ্ড গতিতে মুখোমুখি ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে দু’টি গাড়িতেই আগুন ধরে যায়।আলুবোঝাই লরির চালক আটকে থাকেন নিজের আসনে। খালাসি কোনও ক্রমে গাড়ি থেকে নামতে পারলেও চালক পারেননি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তাঁর কেবিনে। স্থানীয়েরা উদ্ধারে ছুটে গেলেও ওই আগুন নেভানো যায়নি। সবার চোখের সামনেই কেবিনে আটকে পড়া চালক জীবন্ত পুড়ে যান।মৃত লরিচালকের নাম শত্রুঘ্ন প্রসাদ। ৩৯ বছরের শত্রুঘ্নের বাড়ি পশ্চিম মেদিনীপুরে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেলা বাড়তে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। 

You might also like!